পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, তবে একাদশে জায়গা নিশ্চিত নয়
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:46 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, তবে একাদশে জায়গা নিশ্চিত নয়

Publish : 01:46 AM, 24 September 2026.
পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, তবে একাদশে জায়গা নিশ্চিত নয়

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের প্রতীক। তবে এই পরিচয় তাঁকে প্রতিটি ম্যাচে একাদশে থাকার নিশ্চয়তা দেয় না বলে মন্তব্য করেছেন দলটির নতুন কোচ জর্জে জেসুস।

উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর ভূমিকা নিয়ে কথা বলেন পর্তুগালের এই কোচ।

পর্তুগালের কোচ হিসেবে জেসুসের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর লিসবনের আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে। তাঁর প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদোও।

সংবাদ সম্মেলনে জেসুস বলেন, রোনালদো পর্তুগালের প্রতীক হলেও এর অর্থ এই নয় যে তিনি প্রতিটি ম্যাচ খেলবেন। তবে ওয়েলসের বিপক্ষে রোনালদোর শুরু থেকে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

জেসুস বলেন, অস্বাভাবিক কিছু না ঘটলে রোনালদো ম্যাচটি শুরু করবেন। তিনি আশা করছেন, রোনালদো এক বা দুটি গোল করবেন এবং পরে তাঁকে তুলে নেওয়া হবে।

রোনালদোর জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেছেন জেসুস। হংকংয়ের একটি ম্যাচের উদাহরণ দিয়ে তিনি জানান, রোনালদো না খেলায় সেখানে দর্শক ছিল প্রায় পাঁচ হাজার। আর তিনি মাঠে নামলে দর্শকসংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫৫ হাজারে।

পর্তুগালের নতুন কোচ জাতীয় দলের দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যও জানিয়েছেন। তাঁর মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি এবং তাঁর লক্ষ্য জয়।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নেশনস লিগের শিরোপা ধরে রাখাকে পর্তুগালের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন জেসুস।

বিশ্বকাপের পর রবার্তো মার্তিনেজের সঙ্গে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সম্পর্ক শেষ হওয়ার পর কোচের দায়িত্ব নেন জর্জে জেসুস। নতুন কোচের অধীনে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছে পর্তুগাল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা