ছবি: সংগৃহীত
খুলনা নগরের একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরের করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নারীদের স্বাবলম্বী করতে বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন মনি খান। বুধবার দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মনি খানকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে মনি খান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News