ছবি: সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক রাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, কিশোর ও তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। ছিনতাই, ইভটিজিং ও সহিংসতাসহ নানা অপরাধে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা।
অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে কারও বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অভিযোগ রয়েছে কি না, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা ছিল কি না এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক হওয়া প্রত্যেক ব্যক্তি অপরাধে জড়িত এমনটি পুলিশও দাবি করেনি; তাঁদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণরা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের এই বিশেষ অভিযানের পর এখন আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News