রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:09 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

Publish : 06:09 AM, 24 September 2026.
রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় শাহআলী থানাধীন ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার মো. সাহেল খান। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. মাসুম বিল্লাহ।

খবর পেয়ে শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগের ভেতর থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি ৯৯৯ কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন।

তবে নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা