রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 05:58 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

Publish : 05:58 AM, 24 September 2026.
রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাদকের ভয়াবহতা এবং এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানভির রশীদ আকন, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নানা ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই বাল্যবিবাহ ও মাদকের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা