ভোলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে, স্বামী গ্রেপ্তার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:05 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

ভোলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে, স্বামী গ্রেপ্তার

Publish : 03:05 AM, 24 September 2026.
ভোলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে, স্বামী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর জয়নগর এলাকায় স্বামীর বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী আঁখি আক্তারের শরীরে তরল অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তাঁর গলা থেকে পেট পর্যন্ত শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়।

আশঙ্কাজনক অবস্থায় আঁখি আক্তারকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এ ঘটনায় দৌলতখান থানায় ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি তাঁর স্বামী হাসনাইন আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আঁখি আক্তারকে দেখতে যান ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি আহত নারী ও তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা