ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:56 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

Publish : 07:56 AM, 24 September 2026.
ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তাঁর আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আদিবা। তার বয়স আড়াই বছর। সে সৌদি আরবপ্রবাসী আরিফুল ইসলামের মেয়ে। মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত আদিবা। আর নিহত নানি সুমারি খাতুনের বয়স ৭০ বছর।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সুমারি খাতুন নাতনি আদিবাকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে যান। সেখানে হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হন তাঁরা।

ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমারি খাতুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সুমারি খাতুনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একসঙ্গে নানি ও নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা