বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:07 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার

Publish : 06:07 AM, 23 September 2026.
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে গাছের অংশ বা কাঠের টুকরো দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন এক গৃহবধূ। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।

নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। সকালে দুষ্টুমি করায় নাতনিকে বেত দিয়ে শাসন করেন হোসনে আরা বেগম। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জমিলা আক্তার।

একপর্যায়ে বউ-শাশুড়ির বিবাদ উত্তপ্ত হয়ে উঠলে হোসনে আরা বেগমকে রক্ষা করতে এবং পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান প্রতিবেশী রাশেদসহ কয়েকজন।

অভিযোগ রয়েছে, এ সময় জমিলা আক্তার একটি কাঠের টুকরো বা গাছের অংশ দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা রাশেদকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ফরিদা বেগম ও রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্বামী হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাশেদের স্ত্রী জেসমিন আক্তার। তিনি এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, বউ-শাশুড়ির বিবাদ মেটাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাশেদ নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার