ছাত্রদল না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে: রাশেদ খাঁন
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:22 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

ছাত্রদল না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে: রাশেদ খাঁন

Publish : 02:22 AM, 23 September 2026.
ছাত্রদল না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগের পরিচয়ে টিকে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী থেকে সরিয়ে দিতে চায় এটি তাঁর কাছে প্রশ্ন।

তিনি লিখেছেন, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে। এ বাস্তবতা কেন অনেকে বুঝতে চাইছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই জামায়াত-শিবির ‘মজলুম থেকে জালিম’ হয়ে গেছে। তাঁর ভাষ্য, জামায়াতের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।

তিনি আরও মন্তব্য করেন, জামায়াত-শিবিরকে ‘কাঁচুমাচু করে’ দেশ পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। তাঁর দাবি, শেখ হাসিনা যেমন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে না দেওয়ার কথা বলেছিলেন, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবিরের ‘লাগাম টেনে না ধরলে’ ভবিষ্যতে তারা আরও কঠোর হয়ে উঠতে পারে। এসব মন্তব্য তিনি তাঁর ফেসবুক পোস্টে তুলে ধরেন।

রাশেদ খাঁন চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার