মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:35 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

Publish : 02:35 AM, 26 September 2026.
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার মনপুরায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং মিয়া জমির শাহ বাজার এলাকার মো. সুমনের ছেলে মো. শামিম (২১)। দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাধেরহাট বাজার এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ সেখানে গেলে ওই দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়।

এজাহারে বলা হয়েছে, শুভর দেহ তল্লাশি করে তাঁর পরনের জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো চার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় দোকানের ওজন পরিমাপক যন্ত্রে এসব ইয়াবার মোট ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শুভ ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে শামিম তাঁকে ইয়াবা বিক্রিতে সহযোগিতা করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার