জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:17 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

Publish : 07:17 AM, 27 September 2026.
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার।

ডিবি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুরের পাকুল্লা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চক্রের সদস্যরা সোহাগের নাম জানান। তাদের ভাষ্য অনুযায়ী, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন তিনি।

ডিবির ভাষ্য, সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি চোরচক্র পরিচালনা করতেন। পরে শনিবার রাতেই তাঁর মাধ্যমে বিক্রি করা হয়েছে এমন একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সোহাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার সোহাগকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল চুরি প্রতিরোধ এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার