মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:47 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা

Publish : 09:47 AM, 27 September 2026.
মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বাগেরহাটের মোল্লাহাটে শিশু মুসলিমার গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মেয়ের কনের সাজের ছবি হাতে নিয়ে বাড়ির উঠানে বসে আছেন বাবা ইসলাম শেখ। আর মেয়ে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা লাইলি বেগম। জ্ঞান ফিরেই কাতর কণ্ঠে বলছেন, ‘মুসলিমা কই, মুসলিমা কই?’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় মুসলিমা। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে স্থানীয়রা প্রতিবেশী জাহাঙ্গীরের বাড়ির আশপাশ, পানের বরজ ও মাছের ঘের এলাকায় তল্লাশি চালান।

একপর্যায়ে পানের বরজ ও মাছের ঘেরের মাঝামাঝি স্থান থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মুসলিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা জাহাঙ্গীর শেখ, তার দুই ছেলে রমজান শেখ ও আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেন। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। জাহাঙ্গীরের স্ত্রী পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে জাহাঙ্গীরের বসতঘর ও আশপাশের কয়েকটি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মুসলিমার বাবা ইসলাম শেখ বলেন, মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ইসলাম শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার