মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:47 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল

Publish : 12:47 AM, 27 September 2026.
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট এবং ভবন ভেঙে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আখতার হোসেন এক বার্তায় এসব তথ্য জানান। তিনি বলেন, হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ভাষ্য, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে তারা।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি নিয়ে একদল ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটির পাকা ও সেমিপাকা ভবনগুলোতে ভাঙচুর চালায়। পরে পুরো স্থাপনার একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা বিভিন্ন অফিস সরঞ্জাম, চিকিৎসা ও টিকাদানের সামগ্রীসহ আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারি নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে। পরে এক্সকাভেটর দিয়ে কয়েকটি ভবন ও কক্ষ ভাঙচুর করা হয়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সোহেল, মো. জুয়েল, মো. জিহাদ হাসান ও মো. রাব্বি। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ঘটনাস্থলের কাছেই থানা থাকা সত্ত্বেও হামলা ঠেকানো গেল না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গভীর রাতে ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সময়মতো সেখানে পৌঁছেছিল কি না এবং পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার