বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:49 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান

Publish : 07:49 AM, 27 September 2026.
বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সালমান বলেন, আপনি কি বুঝতেছেন কতটুকু ডাউন হয়ে গেল যে, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এমন ঘটনা ঘটেছে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলা ঢালাও অভিযোগ। তিনি বলেন, সালমানের কাছে কেউ চাঁদা দাবি করেছে এমন সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা এখনো নেই। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এর জবাবে সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতার কথা বলছেন বলেই তিনি তাঁর উদ্দেশে কথা বলার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকারের চোখের সামনে এমন ঘটনা ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে নিজে কতটা দায়িত্ব অনুভব করছেন।

সালমান বলেন, তাঁর স্টুডিও ক্যান্টনমেন্ট এলাকার খুব কাছেই। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, তিনি কোনো আর্থিক সহায়তা চান না এবং তাঁর স্টুডিও পুনর্নির্মাণ করে দেওয়ারও প্রয়োজন নেই। নিজের সামর্থ্যের ওপর আস্থা রয়েছে বলেও জানান তিনি।

সালমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চাইলে তিনি তাঁদের সঙ্গে বসতে পারতেন। তবে তিনি তা করছেন না। কারণ, বাংলাদেশের মানুষের ওপর তাঁর যে আস্থা রয়েছে, সেটি ভাঙতে চান না এবং ঘটনাটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চান না।

এদিকে স্টুডিও ভাঙচুরের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার