আ. লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:12 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

আ. লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Publish : 02:12 AM, 26 September 2026.
আ. লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে যাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো তথ্য রয়েছে, তাঁদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ কাজে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে যারা ভূমিকা রাখবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজন এবং আগের দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের গোয়েন্দা তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা দেশে অবস্থান করেও শনাক্ত হননি, তাঁদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে। অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের পাশাপাশি পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্যও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে তিনি গত ১৭ বছরে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে জাতিসংঘের হিসাব উদ্ধৃত করে তিনি বলেন, এক মাসে দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের সময়কার সহিংসতা ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং এখনো অনুশোচনা বা ক্ষমা চাননি, তাঁরা দেশের বাইরে থেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরত দিতে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তবে কেউ স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডামুড্যায় পূর্বতারা-শিমুলিয়া সড়ক নির্মাণে লক্ষাধিক মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি, পিআইও অফিসের তথ্য গোপনের চেষ্টা শিরোনাম শরীয়তপুরে স্মার্ট সেবার আড়ালে ভোগান্তি: সুশাসনের সংকটে ডিসি অফিস, সর্বত্র স্থবিরতা শিরোনাম পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী শিরোনাম রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু শিরোনাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক শিরোনাম বরিশালে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ১২