ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জাসদের ওই কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকেও আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি প্রকাশ করে জানান, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় তাকে আটক করা হয়েছে এবং তিনি পল্টন থানায় রয়েছেন।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ধানমন্ডি ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক এবং হাতবোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।
পুলিশের দাবি, মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানের জাসদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জানার পর সেখানে পুলিশ অভিযান চালায়।
আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News