সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 03:09 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

Publish : 03:09 AM, 26 September 2026.
সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাইজুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিসিএসএর পক্ষ থেকে তাঁকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিসিএসএর সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহসভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সমর্থকদের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি ও ভালোবাসায় আবেগাপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশে কিংবা বিদেশে যেখানেই তাঁরা খেলেন, মাঠে সমর্থকদের উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করে। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই ভালো খেলার অন্যতম প্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

টেস্টে এখন পর্যন্ত ১৯ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তাইজুল। ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তাঁর দুইবার।

২০১৪ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকের পর এক দশকের বেশি সময় ধরে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে খেলছেন এই বাঁহাতি স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওয়ানডেতে তাঁর শিকার ৩১ উইকেট। দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন একটি উইকেট।

এ ছাড়া ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩৭, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১৪ এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩ উইকেট রয়েছে তাইজুলের।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত অলাভজনক সংগঠন বিসিএসএ ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সমর্থনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডামুড্যায় পূর্বতারা-শিমুলিয়া সড়ক নির্মাণে লক্ষাধিক মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি, পিআইও অফিসের তথ্য গোপনের চেষ্টা শিরোনাম শরীয়তপুরে স্মার্ট সেবার আড়ালে ভোগান্তি: সুশাসনের সংকটে ডিসি অফিস, সর্বত্র স্থবিরতা শিরোনাম পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী শিরোনাম রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু শিরোনাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক শিরোনাম বরিশালে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ১২