পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:47 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী

Publish : 09:47 AM, 26 September 2026.
পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতর গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। এর পর থেকে নানা জটিলতায় চার মাস ধরে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিথী আক্তার নামে ২৪ বছরের এক মিডওয়াইফ।

বিথী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মণ্ডলের মেয়ে। গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়।

বিথীর অভিযোগ, অস্ত্রোপচারের সময় দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দ তার পেটের ভেতর গজ রেখেই সেলাই করে দেন। প্রায় দুই মাস পর তীব্র পেটব্যথা শুরু হলে আবার অস্ত্রোপচার করা হয়। তখন পেটের ভেতরের নাড়ি পচে যাওয়ার বিষয়টি ধরা পড়ে এবং বাইপাস সার্জারি করতে হয়।

এরপরও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক যন্ত্রণায় বিথীর ওজন ৬১ কেজি থেকে কমে ৩৯ কেজিতে নেমে এসেছে বলে পরিবার জানিয়েছে। বর্তমানে হৃদ্‌যন্ত্রসহ বিভিন্ন শারীরিক সমস্যায় সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

বিথী বলেন, চার মাস ধরে তিনি সন্তানকে কোলে নিতে বা বুকের দুধ খাওয়াতে পারছেন না। নিজের জীবন নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত, উন্নত চিকিৎসা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিথীর পরিবার।

অভিযোগের বিষয়ে ডা. তামান্নার বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফাউন্ডেশন ট্রেনিংয়ের কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডামুড্যায় পূর্বতারা-শিমুলিয়া সড়ক নির্মাণে লক্ষাধিক মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি, পিআইও অফিসের তথ্য গোপনের চেষ্টা শিরোনাম শরীয়তপুরে স্মার্ট সেবার আড়ালে ভোগান্তি: সুশাসনের সংকটে ডিসি অফিস, সর্বত্র স্থবিরতা শিরোনাম পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী শিরোনাম রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু শিরোনাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক শিরোনাম বরিশালে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ১২