কমলাপুর রেলস্টেশনে উদ্ধার ১৩ বছরের মাঈশা ফিরল পরিবারের কাছে
গাজীপুরের গাছা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী শিশু মাইশা আক্তারকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল থেকে শিশু মাঈশা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গাছা থানায় অভিযোগ করেন। অভিযোগে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে কোথাও নিয়ে যাওয়া এবং তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করা হয়।
নিখোঁজ হওয়ার দিনই কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে লিডোর সমাজকর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। পরে ঢাকা রেলওয়ে থানার ১০০৬ নম্বর জিডির মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে লিডোর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন’, কমলাপুরে নিরাপদ আশ্রয় প্রদান করে।
শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে লিডোর পক্ষ থেকে শুরু হয় অনুসন্ধান কার্যক্রম। শিশুটির দেওয়া তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে তার পরিবারের পরিচয় নিশ্চিত করা হয়। একপর্যায়ে গাজীপুরের গাছা থানার সহযোগিতায় মাঈশার পরিবারের সন্ধান পাওয়া যায়।
পরিবার শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শনিবার সকালে মুগদা থানার ১৭৬০ নম্বর জিডির মাধ্যমে শিশু মাইশা আক্তারকে তার পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
লিডোর সংশ্লিষ্টরা জানান, একটি শিশু নিখোঁজ হওয়ার পর সময় যত গড়ায়, তার ঝুঁকিও তত বাড়তে পারে। তাই দ্রুত উদ্ধার, নিরাপদ আশ্রয়, পরিচয় নিশ্চিতকরণ, পরিবার অনুসন্ধান এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই শিশু সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। মাঈশার ক্ষেত্রেও সেই সমন্বিত প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে।
লিডো দীর্ঘদিন ধরে কমলাপুর রেলস্টেশন সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ, সুবিধাবঞ্চিত ও নিখোঁজ শিশুদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, পরিবার অনুসন্ধান, পুনর্বাসন এবং পুনঃএকত্রীকরণে কাজ করে আসছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News