উজিরপুরে চুরির অভিযোগে আটক বাবা, খুঁটিতে বাঁধা অবস্থায় চা-রুটি খাওয়ালো ছোট্ট মেয়ে
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:40 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

উজিরপুরে চুরির অভিযোগে আটক বাবা, খুঁটিতে বাঁধা অবস্থায় চা-রুটি খাওয়ালো ছোট্ট মেয়ে

Publish : 08:40 AM, 26 September 2026.
উজিরপুরে চুরির অভিযোগে আটক বাবা, খুঁটিতে বাঁধা অবস্থায় চা-রুটি খাওয়ালো ছোট্ট মেয়ে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক ও মারধরের শিকার এক বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় চা-রুটি খাইয়েছে তার ৯ বছরের মেয়ে। বাবাকে সান্ত্বনা দিতে শিশুটির ছুটে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামরাইল ইউনিয়নের স্বপন সরদারের বাড়িতে চুরি করতে গিয়ে মো. অনিক নামে এক ব্যক্তি স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং কয়েকজন মারধর করেন।

বাবা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। মানুষের ভিড়ের মধ্যে বাবাকে মারধর করতে দেখে তাকে রক্ষার চেষ্টা করে শিশুটি। উপস্থিত লোকজনকে বাবাকে আর না মারার জন্য অনুরোধ করতেও দেখা যায় তাকে।

পরে পরিস্থিতি শান্ত হলে খুঁটির সঙ্গে বাঁধা বাবার পাশে বসে শিশুটি। নিজের হাতে চা ও রুটি তুলে দেয় বাবার মুখে। চায়ের কাপে রুটি ভিজিয়ে খাওয়ানোর সময় শিশুটিকে বলতে শোনা যায়, ‘দেইখো বাবা, তোমার কিচ্ছু হইবে না।’

এরপর বাবার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিয়ে সে জানতে চায়, ‘তুমি বেশি ব্যথা পাইছো বাবা?’

স্থানীয়দের দাবি, অনিক এর আগেও চুরির ঘটনায় জড়িয়েছেন। তবে অভিযোগের সত্যতা যাচাই বা আইনগত ব্যবস্থা নেওয়ার বদলে তাকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রশ্ন উঠেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা আইনসম্মত প্রক্রিয়া নয়।

ঘটনার মধ্যে শিশুটির বাবার প্রতি মমতার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বাবার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি না বুঝলেও বাবার কষ্ট যে শিশুটির কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে, তার আচরণে সেটিই ফুটে উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার