ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটের দিকে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিউইয়র্ক থেকে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তাঁকে বহনকারী ফ্লাইটটি।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম অংশগ্রহণ। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
সফরের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর সফরে প্রায় ৩০টি আনুষ্ঠানিক বৈঠক ও কর্মসূচি ছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর মধ্যে তুরস্ক, ইরান, পাকিস্তান, ক্রোয়েশিয়া, হাইতি, ভুটান ও থাইল্যান্ডের সরকারপ্রধানসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তারেক রহমান। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম জাতিসংঘ ভাষণ। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৈশ্বিক সহযোগিতা, জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সফর শেষে শুক্রবার রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুবাই হয়ে রোববার সকালে দেশে ফেরার মধ্য দিয়ে শেষ হলো তাঁর পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News