বাদ পড়া শিশুদের টিকা দেওয়া শুরু, পাবে ৩৪ লাখ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:52 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

বাদ পড়া শিশুদের টিকা দেওয়া শুরু, পাবে ৩৪ লাখ

Publish : 02:52 AM, 26 September 2026.
বাদ পড়া  শিশুদের টিকা দেওয়া শুরু, পাবে ৩৪ লাখ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের আবারও টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবারের বিশেষ কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এসব শিশু চলতি বছরের ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে কোনো কারণে টিকা নিতে পারেনি। বাদ পড়া শিশুদের টিকার আওতায় এনে হাম-রুবেলার সংক্রমণ নিয়ন্ত্রণে আনাই এবারের বিশেষ কর্মসূচির লক্ষ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন। তাঁদের মধ্যে ২১ হাজার ১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া ৯৮৩ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২০১ জন। এ সময়ে মারা গেছেন তিনজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজারের বেশি হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ অবস্থায় বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

সরকারের পক্ষ থেকে অভিভাবকদের নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডামুড্যায় পূর্বতারা-শিমুলিয়া সড়ক নির্মাণে লক্ষাধিক মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি, পিআইও অফিসের তথ্য গোপনের চেষ্টা শিরোনাম শরীয়তপুরে স্মার্ট সেবার আড়ালে ভোগান্তি: সুশাসনের সংকটে ডিসি অফিস, সর্বত্র স্থবিরতা শিরোনাম পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী শিরোনাম রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু শিরোনাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক শিরোনাম বরিশালে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ১২