ছবি: সংগৃহীত
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসমিন শেখের বয়স ৪৫ বছর। তিনি দাকোপ উপজেলার চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের মেয়ে এবং বাজুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন এলাকায় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, মামলার পর থেকে ইয়াসমিন বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াসমিনের বিরুদ্ধে ওই ঘটনায় মামলা রয়েছে। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইয়াসমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News