রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 09:34 AM, 26 September 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Publish : 09:34 AM, 26 September 2026.
রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে পুকুরে ডুবে স্বস্তিক বৈরাগী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মুশিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্বস্তিক ওই এলাকার রবিন বৈরাগী ও শিল্পী বৈরাগী দম্পতির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বড় ভাই রক্তিমসহ বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল স্বস্তিক। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য ছিলেন বাড়ির বাইরে।

কিছুক্ষণ পর স্বস্তিককে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। প্রতিবেশীরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বস্তিককে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডামুড্যায় পূর্বতারা-শিমুলিয়া সড়ক নির্মাণে লক্ষাধিক মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি, পিআইও অফিসের তথ্য গোপনের চেষ্টা শিরোনাম শরীয়তপুরে স্মার্ট সেবার আড়ালে ভোগান্তি: সুশাসনের সংকটে ডিসি অফিস, সর্বত্র স্থবিরতা শিরোনাম পেটের ভেতর গজ রেখে সেলাই, চার মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নার্স বিথী শিরোনাম রাজাপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু শিরোনাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক শিরোনাম বরিশালে গোপন বৈঠকে পুলিশের অভিযান, আটক ১২