চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:41 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার

Publish : 08:41 AM, 27 September 2026.
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়। নাসিমুল ইসলাম গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য নাসিমুল ইসলাম দর্শনা চেকপোস্টে আসেন। এ সময় তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়।

পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা জানান, ইমিগ্রেশন চেকপোস্টে নাসিমুলের তথ্য যাচাইয়ের সময় মামলার বিষয়টি সামনে আসে। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার