ছবি: সংগৃহীত
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে তিনটি দাঁত ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন।
পুলিশ ও এসআরবি-৮ সূত্রে জানা যায়, ঘটনার কয়েক দিন আগে বেতাগী উপজেলার বাসিন্দা ওই শিক্ষার্থী ওয়াশরুমে গেলে ফয়সাল সেখানে উঁকি দেন। বিষয়টি ওই শিক্ষার্থী দেখে ফেললে ফয়সাল দ্রুত সেখান থেকে চলে যান। পরে বিষয়টি স্বজনদের জানালে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থীকে মারধরের হুমকি দেন তিনি।
এরপর গত সোমবার (২১ সেপ্টেম্বর) এক শিক্ষকের সহযোগিতায় ওই শিক্ষার্থী স্কুলে যায়। বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ফয়সাল তাকে মারধর করেন বলে অভিযোগ। এতে শিক্ষার্থীর মুখের সামনের তিনটি দাঁত পড়ে যায়। আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।
পরে শিক্ষক ও স্বজনেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেন। মামলার পর ফয়সালের মা ও এক ভাইকে গ্রেপ্তার করা হলেও তিনি আত্মগোপনে ছিলেন।
পরে তাকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। রোববার পুরাকাটা ফেরিঘাট এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, এসআরবি সদস্যদের সহযোগিতায় বেতাগী থানা পুলিশ মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে। এর আগে মামলার অপর দুই আসামি ফয়সালের মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News