মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থী, দুই ছাত্রীর মৃত্যু
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:00 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থী, দুই ছাত্রীর মৃত্যু

Publish : 01:00 AM, 30 September 2026.
মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থী, দুই ছাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনী (১৪) মারা যায়। এর আগে মঙ্গলবার বিকেলে আতিয়া আক্তার (১১) নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুই।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জিদনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিদনীর শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসক জানান, এ ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে লামিয়া আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক। সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁদেরও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসায়। ওই সময় মাদরাসার তিনতলা ভবনের ছাদে কয়েকজন ছাত্রী খেলাধুলা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলার একপর্যায়ে পাশের বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ট্রান্সমিটারের একটি অংশ ছাদের ওপর এসে পড়ে। এতে সেখানে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। গুরুতর দগ্ধ অবস্থায় শনিবার রাত ৮টার দিকে পাঁচ কিশোরীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছিল। এর মধ্যে মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে আতিয়া আক্তারের মৃত্যু হয়। এক দিনের ব্যবধানে বুধবার সকালে মারা গেল জিদনীও।

ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্য শিক্ষার্থীদের সুস্থতার জন্য স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক