ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় জীবন (২০) নামের ওই যুবককে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে আঙ্গারিয়ায় জীবনের বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা মিমকে সঙ্গে নিয়ে চলে যান।
এরপর স্ত্রীকে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে জীবন নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর রাখছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পারিবারিক ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News