মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ আটক ১৪
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:33 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ আটক ১৪

Publish : 01:33 AM, 30 September 2026.
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ আটক ১৪

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পাবনা শহরে মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আটকের পর তাঁদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, শহরে নাশকতার পরিকল্পনা করে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আব্দুল ওহাবকে এর আগেও একাধিকবার আটক করা হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মথুরাপুর এলাকা থেকে তাঁকে আটক করার পর পুলিশের গাড়িতে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন বলে সে সময় পুলিশ জানিয়েছিল। ওই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে কয়েক দিন পর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৩ এপ্রিল রাতে সুজানগরের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য ছিল, তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা পরে জামিনে মুক্ত হন। এর কয়েক মাসের মধ্যেই পাবনা শহরে মিছিলের প্রস্তুতির অভিযোগে আব্দুল ওহাবসহ আরও কয়েকজনকে আটক করা হলো।

পুলিশ বলছে, বুধবারের আটকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আটক ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক