ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।
অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জনের জন্য তাদের উৎসাহ দেন। একই সঙ্গে বাবা-মায়ের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News