বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:27 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

Publish : 09:27 AM, 30 September 2026.
বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বগুড়ার ঝোপগাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে রাকিবুল হাসান বকুল ওরফে ন্যাংরা বকুল (৩৯) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলবুলিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্বশুরবাড়ির একটি ঘরে এ ঘটনা ঘটে। নিহত বকুল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার আব্দুল গনির ছেলে। প্রায় ১৭ বছর আগে পারভীনের সঙ্গে তাঁর বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বকুল ও তাঁর স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করা হলেও পরে আবারও তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের বিরোধ মীমাংসার জন্য আগামী দুই দিনের মধ্যে সালিশ হওয়ার কথা ছিল। এরই মধ্যে বুধবার দুপুরে বকুল স্ত্রী পারভীনের বাড়ির সামনে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

নিহতের চাচা সাইফুল ইসলাম অভিযোগ করেন, এর আগেও তাঁর ভাতিজাকে নির্যাতনের ঘটনা তাঁরা দেখেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

পুলিশ জানায়, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

বগুড়ার এসআরবি স্কোয়াড কমান্ডার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক