কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:09 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক

Publish : 07:09 AM, 30 September 2026.
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের ভাষ্য, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

শিক্ষার্থীদের দাবি, ওই সময় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে তাঁদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হয়। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুলের ভাষ্য, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে এমন মন্তব্য করেছিলেন।

প্রধান শিক্ষক জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক