ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযান চলার একপর্যায়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয়।
এ সময় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সংশ্লিষ্টদের সঙ্গে উত্তেজনার একপর্যায়ে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর মিরপুর ১০ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে নজরদারি চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News