ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (SME) খাতের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুইজারল্যান্ডভিত্তিক Global SME Business Home (GSBH) এবং Bangladesh Chamber of Industries (BCI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন BCI-এর সভাপতি Mr. Anwar-ul Alam Chowdhury (Parvez) এবং GSBH-এর সভাপতি Mr. Anis Khan। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ সম্প্রসারণ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশে GSBH-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিসান রেহমান এবং প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক পার্টনার ও স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার নাসরিন আক্তার মিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, GSBH ও BCI-এর এই অংশীদারিত্বের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত হবে। পাশাপাশি এসএমই খাতের আন্তর্জাতিক সংযোগ, বাণিজ্যিক সম্ভাবনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরির সুযোগও বাড়বে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, GSBH ও BCI-এর এই সমঝোতা ভবিষ্যতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে সহায়তা করবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এই সমঝোতা স্মারককে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News