বন্ধ মিটারে ২০ ইউনিটের বিল ২৯ হাজার টাকা
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:49 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

বন্ধ মিটারে ২০ ইউনিটের বিল ২৯ হাজার টাকা

Publish : 01:49 AM, 03 October 2026.
বন্ধ মিটারে ২০ ইউনিটের বিল ২৯ হাজার টাকা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। চার মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা একটি মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকা বিল দেওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকলেও চলতি মাসে ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা।

বাবু মোল্যা বলেন, বিল হাতে পেয়ে তিনি চিন্তিত ও অবাক হয়েছেন। তাঁর দাবি, অন্য এক গ্রাহকের বকেয়া বিল তাঁর বাড়ির বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তিনি জানান, মাগুরার পথেরহাট স্ট্যান্ডে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। প্রায় এক বছর আগে মিটার স্থাপনের জন্য হারুন নামের এক ব্যক্তিকে ৯ হাজার টাকা দেন তিনি। পরে আলাউদ্দিন নামের এক গ্রাহকের পুরোনো একটি মিটার তাঁর দোকানে স্থাপন করা হয়।

বাবুর ভাষ্য, প্রায় সাত মাস ওই মিটার চালানোর পর আগের গ্রাহকের নামে ২৬ হাজার টাকা বকেয়া দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর প্রায় চার মাস ধরে দোকানের মিটারটি বন্ধ রয়েছে। এর মধ্যেই ওই মিটারে বিল এসেছে। পাশাপাশি আগের গ্রাহকের বকেয়া তাঁর বাড়ির মিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বক্তব্য ভিন্ন। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) এস এম শাহিন আহসান বলেন, ওই গ্রাহকের নামে অন্য একটি মিটারের বিল বকেয়া ছিল। এ বিষয়ে তাঁকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। বকেয়া পরিশোধ না করায় পুরোনো বিল বর্তমান মিটারের সঙ্গে যোগ করা হয়েছে। এ কারণেই বিলের পরিমাণ বেড়েছে।

এর আগে মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক নারী গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বেশি বিল দেওয়ার ঘটনা আলোচনায় আসে। ওই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সেই ঘটনার পর এবার ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিলের অভিযোগ সামনে এল। এতে বিদ্যুৎ বিল নির্ধারণ ও বকেয়া সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার