ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়ায় হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের সোহেল ব্যাপারীর ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হলতা নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার বিকেলে আমুয়া উত্তরপাড় এলাকার আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশ ও জিহাদের পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জিহাদের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News