রোনালদোর হঠাৎ দলত্যাগ নিয়ে মুখ খুললেন ব্রুনো ফের্নান্দেস
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:37 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

রোনালদোর হঠাৎ দলত্যাগ নিয়ে মুখ খুললেন ব্রুনো ফের্নান্দেস

Publish : 01:37 AM, 04 October 2026.
রোনালদোর হঠাৎ দলত্যাগ নিয়ে মুখ খুললেন ব্রুনো ফের্নান্দেস

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আকস্মিক বিদায়ের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। রোনালদোকে পর্তুগালের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক উল্লেখ করে জাতীয় দলে কোনো বিভাজন নেই বলেও জানিয়েছেন তিনি। 

নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। এর আগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি। পরের ম্যাচেও তাঁকে শুরু থেকে খেলানো হবে না কোচ হোর্হে জেসুসের এমন বক্তব্যের পরই রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা সামনে আসে। 

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন। 

এ ঘটনার পর রোনালদোর সঙ্গে কথা বলেছেন ব্রুনো ফের্নান্দেস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোনালদো জাতীয় দল, পর্তুগিজ ফুটবল ও দেশের সবচেয়ে বড় প্রতীক হয়ে থাকবেন। তাঁর মতে, বাইরের কোনো ঘটনা নিয়ে জাতীয় দল কিংবা দেশকে বিভক্ত করা উচিত নয়।

ফের্নান্দেস বলেন, জাতীয় দল ঐক্যবদ্ধ রয়েছে। রোনালদো পর্তুগালের ফুটবলে যা করেছেন, তার জন্য তাঁর প্রতি সম্মান থাকা উচিত। একই সঙ্গে চলমান বিতর্কের কারণে দেশের মানুষের মধ্যে বিভাজন না করার আহ্বান জানান তিনি। 

রোনালদোর বিদায়ের পেছনে কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের খবর সামনে এলেও জেসুস সরাসরি কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, রোনালদো পর্তুগালের প্রতীক এবং এ বিষয়ে কথা বলার জন্য পরে সময় পাওয়া যাবে। 

এরই মধ্যে রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচটিতে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ফের্নান্দেসের হাতে। 

রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। তবে তাঁর আকস্মিক বিদায়ের পর আলোচনার কেন্দ্রে রয়েছে কোচের সঙ্গে সম্পর্ক, জাতীয় দলে তাঁর ভূমিকা এবং আন্তর্জাতিক ক্যারিয়ার তিনি আর কতটা এগিয়ে নেবেন এসব প্রশ্ন।

এদিকে মাঠের ফলাফলে অবশ্য পর্তুগালের আত্মবিশ্বাসে আপাতত বড় কোনো প্রভাব পড়েনি। নেশনস লিগের গ্রুপ এ৪-এ দলটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। সামনে নরওয়ের বিপক্ষে ম্যাচেই ফের মাঠের পারফরম্যান্সে মনোযোগ ফেরানোর লক্ষ্য পর্তুগালের।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার