কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:56 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট

Publish : 05:56 AM, 04 October 2026.
কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে জেসমিন বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। শনিবার দিনগত রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। পরদিন সকালে ঘরের খাটের ওপর তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় এক কিশোর।

রোববার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে জেসমিন বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে যায়। এ সময় জেসমিন বেগমকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাড়ির পেছন দিয়ে গিয়ে ঘরের ভেতর খাটের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর মালপত্র লুটপাটে বাধা দেওয়া কিংবা দুর্বৃত্তদের চিনে ফেলায় জেসমিন বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার