ছবি: সংগৃহীত
নীলফামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩।
রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে মোস্তাকিম বিল্লাহর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন তিনি ওই তরুণীকে নীলফামারী শহরের উদয়ন পার্কে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ভুক্তভোগী তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান মোস্তাকিম। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। একপর্যায়ে মোস্তাকিম আত্মগোপনে চলে যান।
এরপর ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযুক্ত মোস্তাকিমকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) রাতে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় এসআরবি-১৩-এর একটি দল। সেখান থেকে মোস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News