ছবি: সংগৃহীত
সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ইমরুল কায়েস সুমন। শুনানি শেষে বিচারক শাহিন কবির তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের পাহারায় তাঁকে কারাগারে নেওয়া হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার করা ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ইমরুল কায়েস সুমন অন্যতম প্রধান আসামি। ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় মামলাটি করে।
মামলার নথি অনুযায়ী, ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট সুবিধার মাধ্যমে অর্থ উত্তোলনের পর সুমন আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে মামলার তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের জুনে দুর্নীতি দমন কমিশন—দুদক ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। সেখানে ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পর্যাপ্ত জামানত ছাড়াই ব্যাংকের নিয়ম না মেনে সুমনকে ঋণ ও ওভারড্রাফট সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে আর্থিক অনিয়ম ও ব্যাংক ঋণসংক্রান্ত মামলার আসামি থাকা অবস্থায় সম্প্রতি ইমরুল কায়েস সুমনকে ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
তবে মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত ও তদন্তের পরই অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্তভাবে জানা যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News