ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:29 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের

Publish : 09:29 AM, 04 October 2026.
ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১ অক্টোবর আদালত মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী কর্মস্থলে গেলে তিনি দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে বাইরে থেকে ঘরে ফেরার সময় দরজার আড়ালে থাকা জামাল উদ্দিন তাঁকে আটকান। একপর্যায়ে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ধস্তাধস্তির সময় ওই নারীর চিৎকার ও শিশুদের কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে ১ অক্টোবর আদালতে মামলা করেন ওই নারী।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার