ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে বসতবাড়িতে ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর রুকন পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত।
শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী।
তিনি জানান, মনিরুল ইসলাম তাঁর বসতবাড়িতে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয় এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা জামায়াতের আমিরের ভাষ্য, এ ঘটনায় দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রের জরুরি বৈঠকে মনিরুল ইসলামের রুকন পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তাঁর দেওয়া যেকোনো বক্তব্য ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে, সেটি সংগঠনের বক্তব্য হিসেবে গণ্য হবে না।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মনিরুল ইসলামের বসতবাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো তিনি লিখিত কোনো চিঠি হাতে পাননি। দু-এক দিনের মধ্যে তিনি লিখিত পত্র পেতে পারেন বলে জানান।
এদিকে, বসতবাড়িতে এত পরিমাণ ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর স্থানীয় রাজনৈতিক সংগঠনে এ সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News