রাজাপুরে কালভার্টে ভাঙন ও গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 12:49 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে কালভার্টে ভাঙন ও গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা

Publish : 12:49 AM, 04 October 2026.
রাজাপুরে কালভার্টে  ভাঙন ও গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার থেকে মিরাট বাজার যাওয়ার পথে কাজীবাড়ি এলাকায় একটি কালভার্টে বড় ধরনের ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটির এমন বেহাল অবস্থা থাকলেও এখনো সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

স্থানীয়দের ভাষ্য, কালভার্টের ওপরের অংশের একটি বড় জায়গা ভেঙে গিয়ে সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। এই পথ দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ভাঙা অংশ এড়িয়ে যানবাহন পারাপারের সময় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।

বিশেষ করে রাতে ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারে কালভার্টের ভাঙা অংশ ও গর্ত সহজে দেখা যায় না। ফলে পথচারী ও মোটরসাইকেল চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে এর ওপরের অংশের ভাঙন আরও বড় আকার ধারণ করেছে। দ্রুত মেরামত করা না হলে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যানবাহন চলাচলের কারণে ভাঙন আরও বাড়তে পারে।

তাঁদের আশঙ্কা, ভারী যানবাহন চলাচল করলে কালভার্টের দুর্বল অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শুধু যানবাহন চলাচলই বাধাগ্রস্ত হবে না, স্থানীয় মানুষের স্বাভাবিক যোগাযোগব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত কালভার্টটির ভাঙা অংশ মেরামত এবং প্রয়োজনীয় সংস্কারকাজ করতে হবে। পাশাপাশি মেরামতের আগ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কালভার্টটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার