নলছিটির রানাপাশাবাসীর ভালোবাসায় সিক্ত এ্যাডভোকেট এস এম রফিক
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :
Publish : 02:37 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

নলছিটির রানাপাশাবাসীর ভালোবাসায় সিক্ত এ্যাডভোকেট এস এম রফিক

Publish : 02:37 AM, 03 October 2026.
নলছিটির রানাপাশাবাসীর ভালোবাসায় সিক্ত এ্যাডভোকেট এস এম রফিক

ছবি: সংগৃহীত

প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :

দীর্ঘদিন পর এলাকায় ফিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন পেলেন ‘দৈনিক আমাদের বরিশাল’-এর সম্পাদক ও প্রকাশক ও সম্পাদক পরিষদ বরিশালের সহ সভাপতি এ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম

ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়নে দীর্ঘদিন পর এলাকায় ফিরে স্থানীয়দের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম। শুক্রবার (২ অক্টোবর) তার এলাকায় আগমনকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় তিনি ইউনিয়নের তেঁতুলবাড়িয়া ,,নতুনহাট,চরকাঠীপাড়া ফেরিঘাটসহ  গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি রানাপাশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রানাপাশা ইউনিয়নকে কীভাবে আরও উন্নত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করা যায়, সে বিষয়ে তিনি তার বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এস এম রফিকুল ইসলাম দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পেশায় একজন আইনজীবী। দীর্ঘদিন পর তাকে এলাকায় কাছে পেয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময়কালে এস এম রফিক তার বক্তব্য বলেন ,তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছিলেন ,আছেন এবং থাকবেন ইনশাল্লাহ 

এ সময় উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিব খলিফা, যুবদল সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সাবেক সহ সভাপতি জামাল হোসেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আরিফুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা, সাংবাদিক সিরাজুল ইসলাম সজলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত