পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:53 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার

Publish : 08:53 AM, 03 October 2026.
পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের কচা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান শুরু করে। পরে একটি সন্দেহজনক ট্রলারকে ধাওয়া করে পিরোজপুরের পুরোনো বেকুটিয়া ফেরিঘাটসংলগ্ন কুমিরমারা এলাকায় সেটি আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ট্রলারটির নাম এফবি হাজী পেয়ার, নম্বর এফ-১১৫৪৯। ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার করা শাড়িগুলো প্রায় ৩৫০ বস্তায় রয়েছে বলে জানা গেছে। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে।

তবে উদ্ধার করা শাড়ির মোট সংখ্যা ও আনুমানিক বাজারমূল্য এখনো নির্ধারণ করা হয়নি। মালামাল গণনা ও তালিকাভুক্ত করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল গণনা ও তালিকাভুক্ত করতে আরও সময় লাগতে পারে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীতে অভিযান শুরু করা হয়। পরে একটি ট্রলার ধাওয়া করে কচা নদীর পুরোনো বেকুটিয়া ফেরিঘাট এলাকায় সেটি আটক করা হয়।

অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

এ ঘটনায় ট্রলারে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত