ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
শনিবার ৩ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'বই মানুষের জ্ঞান ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজাপুরের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ মেলায় এসে বই কিনবেন এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলবে এটাই প্রত্যাশা।'
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সংগঠক ও সাংবাদিক মো. নেয়ামুল আহসান হিরন তালুকদার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. জান্নাতুল নাঈম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে রাজাপুরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে।
মেলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার স্টল খোলা থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে রাজাপুর উপজেলা প্রশাসন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News