মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:37 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে

Publish : 09:37 AM, 03 October 2026.
মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। এক ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের প্রসঙ্গ টেনে বলেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে।’

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে মাদানী জামায়াতের কর্মকাণ্ড এবং পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়ার চেষ্টা নিয়ে তাঁর সমালোচনার কথা তুলে ধরেন।

মাদানীর দাবি, আওয়ামী লীগের ‘মমতাজ’ প্রকাশ্যে ছিলেন এবং তাঁর কর্মকাণ্ডও ছিল সরাসরি। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে হিজাবের আড়ালে ইসলামের নামে এমন কিছু করা হচ্ছে, যা শেষ পর্যন্ত ইসলামের ক্ষতি করছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মাদানী দাবি করেন, পশ্চিমা বিশ্বের কাছ থেকে ক্ষমতার সমর্থন পাওয়ার আশায় দলটি দেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ক্ষমতায় থাকার কারণে আগামী নির্বাচনের মাঠকে জামায়াতের জন্য বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। তাঁর মতে, দলটির মূল উদ্বেগ পশ্চিমা বিশ্বের অবস্থান।

মাদানীর ভাষ্য, পশ্চিমা দেশগুলো জামায়াতকে ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করলে ক্ষমতায় আসার ক্ষেত্রে বাধা দিতে পারে—এমন ধারণা থেকেই দলটি নিজেদের অবস্থান পশ্চিমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে।

জামায়াতের সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ডের উদাহরণও দেন মাদানী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বাস্কেটবল আয়োজন এবং জামায়াতের এক নারী সংসদ সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

তবে জামায়াতের নেতাকর্মীদের প্রতি নিজের ব্যক্তিগত সহানুভূতির কথাও পোস্টে উল্লেখ করেন মাদানী। তিনি বলেন, জামায়াত-শিবিরের অনেকেই তাঁর কঠিন সময়ে সহযোগিতা করেছেন এবং খোঁজখবর নিয়েছেন। সে কারণে তাঁদের প্রতি তাঁর ‘ইমোশন-সিমপ্যাথি’ রয়েছে বলেও জানান তিনি।

তবে পশ্চিমাদের সন্তুষ্ট করতে গিয়ে জামায়াত যদি ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করে, তাহলে তিনি বিষয়ভিত্তিকভাবে দলটির সমালোচনা করবেন বলে জানান। একই সঙ্গে জামায়াতকে তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে মাদানী জামায়াতের ঐতিহাসিক পরিচয় ও ইসলামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে দলটির বর্তমান কর্মকাণ্ড নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান।

মাদানীর এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত