বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো: আসিফ মাহমুদ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:26 AM, 01 October 2026.
Digital Solutions Ltd

বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো: আসিফ মাহমুদ

Publish : 12:26 AM, 01 October 2026.
বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তাঁর এক টাকাও বিনিয়োগের প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি বিদেশে এক টাকাও বিনিয়োগ করেছেন কিংবা দেশের বাইরে সামান্য জমিও কিনেছেন, তাহলে সেদিনই তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা বলেও দাবি করেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এ জন্য চার সদস্যের একটি তদন্ত দল গঠন করে সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।

দুদকের এই তদন্ত প্রসঙ্গে আসিফ বলেন, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে, সেগুলোর অঙ্ক একটি ফেসবুক পেজের পুরোনো পোস্টের তথ্যের সঙ্গে মিলে যায়। ওই পেজটিকে আওয়ামী লীগের ‘প্রচারপেজ’ হিসেবে দাবি করেন তিনি।

একটি মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় প্রায় এক হাজার ২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগও প্রত্যাখ্যান করেন আসিফ। তাঁর দাবি, শুরুতে প্রকল্পে প্রায় ১৫০টি স্টেডিয়াম থাকলেও পরে তা প্রায় সব উপজেলায় সম্প্রসারণ করা হয়। জমি অধিগ্রহণ, প্যাভিলিয়ন ও দর্শকদের বসার ব্যবস্থা যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে।

তিনি আরও বলেন, সংশোধিত প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময় একনেকে অনুমোদিত হয়েছে এবং বর্তমানে বাস্তবায়নাধীন।

আসিফের দাবি, সরকারের দায়িত্বে থাকাকালে তাঁর কিছু কর্মকাণ্ডে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা অসন্তুষ্ট ছিলেন। তাঁদের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তদন্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি এবং ওই নেতাদের নামও প্রকাশ করেননি।

দুদকের তদন্ত শেষ হওয়ার আগেই অভিযোগগুলোকে সত্য হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের একাংশের সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, তদন্তে পরে নির্দোষ প্রমাণিত হলেও ততদিনে তাঁর যে ক্ষতি হওয়ার, তা হয়ে যাবে।

এ ছাড়া তাঁর দুই বোনজামাই ও এক ভাগ্নের অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন আসিফ। তিনি বলেন, তাঁর মাত্র একজন বোনজামাই রয়েছেন এবং ভাগ্নের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর।

সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আসিফ বলেন, শুধু ক্লিকবেইট শিরোনামের ভিত্তিতে কারও বিষয়ে সিদ্ধান্ত না নিতে।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও,বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিরোনাম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল শিরোনাম মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা শিরোনাম ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন’ শিরোনাম ঝালকাঠির নবগ্রাম রোডে গ্রেপ্তার ৮ ডাকাতকে আদালতে সোপর্দ করল এসআরবি শিরোনাম ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০