গুজব নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:44 AM, 16 March 2026.
Digital Solutions Ltd

গুজব নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

Publish : 02:44 AM, 16 March 2026.
গুজব নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করতে থাকেন, নিহত ব্যক্তি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন রাকিব হাসান নিজেই।

রোববার (১৫ মার্চ) রাতে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শহীদ মিনার এলাকায় নিহত ব্যক্তি রাকিব হাসান নন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি পুরান ঢাকার নিমতলি এলাকার বাসিন্দা। নিহত রাকিব পুরান ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর তার পরিচয় নিশ্চিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য রাকিবের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে থাকে।

এই গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের খোঁজ নিতে শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তাকে ফোন ও মেসেজ করে অনেকে তার অবস্থার খবর জানতে চান। বিষয়টি নিয়ে পরে নিজেই প্রতিক্রিয়া জানান রাকিব হাসান।

তিনি বলেন, “আমি সারাদিন শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। পরে অনেকের ফোন পেয়ে জানতে পারি যে, আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি শুনে আমি নিজেই অবাক ও বিব্রত হয়েছি। আমি সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করব, কেউ যেন গুজবে বিভ্রান্ত না হন।”

এদিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র ফেসবুক পেইজ থেকেও এ বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, “আলহামদুলিল্লাহ, রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দেবেন না। যারা এই ফেইক নিউজ শুনে আমাদের ফোন বা মেসেজ দিচ্ছেন তাদের সবাইকে বলছি—দুশ্চিন্তা করবেন না, আপনাদের ভালোবাসার মানুষ সুস্থ আছেন। সবাইকে একসঙ্গে উত্তর দিতে না পারায় আমরা দুঃখিত।”

বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া খবর ছড়িয়ে পড়ার কারণে এমন বিভ্রান্তি প্রায়ই তৈরি হয়। অনেক সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের মধ্যে অযথা উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কারও মৃত্যু বা গুরুতর ঘটনার মতো সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শিরোনাম রাজাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিরোনাম বাবুগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক শিরোনাম কেরালায় গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বলেন, ‘বাবা সামলে নেবে’ শিরোনাম গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর, ৯৯৯-এ ফোন করেন স্বামী