ওসমান হাদির বীরত্বগাথা বাদ দেওয়ার চক্রান্ত সফল হতে দেয়া হবে না: ওসমান হাদির বোন
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:21 AM, 25 June 2026.
Digital Solutions Ltd

ওসমান হাদির বীরত্বগাথা বাদ দেওয়ার চক্রান্ত সফল হতে দেয়া হবে না: ওসমান হাদির বোন

Publish : 10:21 AM, 25 June 2026.
ওসমান হাদির বীরত্বগাথা বাদ দেওয়ার চক্রান্ত সফল হতে দেয়া হবে না: ওসমান হাদির বোন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে শহীদ শরীফ ওসমান হাদির জীবন, কর্ম ও আত্মত্যাগ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।

গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে তাঁর বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য প্রকাশিত হয়।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে না। পাশাপাশি ২০২৮ সালে এটি অন্তর্ভুক্ত হবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আলোচনা শুরু হয়।

এমন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

নিজের পোস্টে তিনি বলেন, তাঁর ভাই শহীদ হওয়ার পর থেকেই রাষ্ট্রের কাছে তিনি দাবি জানিয়ে আসছেন, যাতে ওসমান হাদির জীবন ও বীরত্বগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়।

তিনি উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপটে সরকার পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ওসমান হাদির জীবনী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল বলে তিনি জেনেছিলেন এবং এজন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন।

তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কেন শুধু একটি শ্রেণির বইয়ে সীমাবদ্ধ রাখা হবে। তাঁর মতে, ওসমান হাদি কেবল শিশুদের নয়, দেশের কিশোর, তরুণ, যুবক ও প্রবীণদের কাছেও অনুপ্রেরণার প্রতীক।

মাসুমা হাদি তাঁর পোস্টে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠ্যবই থেকে ওসমান হাদির বীরত্বগাথা বাদ দেওয়ার খবর দেখে তিনি বিস্মিত হয়েছেন।

তিনি দাবি করেন, এ ধরনের সিদ্ধান্তের পেছনে কোনো চক্রান্ত থাকলে তা সফল হতে দেওয়া হবে না এবং সরকারকে আগের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটানো উচিত।

তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা জাতীয় শিক্ষাক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নতুন বক্তব্য এখনো পাওয়া যায়নি।

পাঠ্যবইয়ে শহীদ শরীফ ওসমান হাদির জীবনী অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিসরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আগ্রহী মহল।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা